রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

উত্তর প্রদেশে গরু জবাই করলে আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মথুরা জেলার এক মুসলিম অধ্যুষিত গ্রামে পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে গরু জবাই করলে তাকে দুই লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হবে।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, মথুরা জেলার মডোরা গ্রামে সোমবার পঞ্চায়েত থেকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পঞ্চায়েতে অংশ নেয়া গ্রামের সাবেক প্রধান গফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোট জরিমানার টাকা থেকে যারা গরু জবাই এবং গরু চুরি হওয়ার বিষয়ে তথ্য দেবে তাদের ৫১ হাজার টাকা দেয়া হবে।’

বর্তমান গ্রাম প্রধান উসমান বলেন, ‘ওই সিদ্ধান্তের প্রধান কারণ হল গরু জবাই এবং গরু চুরি বন্ধ করা।’ যখন তাকে জিজ্ঞেস করা হয় যারা জরিমানা দিতে পারবে না তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে?

জবাবে তিনি বলেন, ওই বিষয়ে এখনো   সিদ্ধান্ত নেয়া হয়নি। মডোরার জনসংখ্যার মধ্যে ৬৫/৭০ শতাংশই মুসলিম।

ওই পঞ্চায়েতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, যে তরুণীকে রাস্তায় ফোনে কথা বলতে দেখা যাবে তার কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। এ ছাড়া ভেজাল মদ বিক্রেতাকে ১.১১ লাখ এবং মাতাল অবস্থায় ধরা পড়লে ৩১ হাজার টাকা জরিমানা দিতে হবে। যারা তাস এবং জুয়া খেলা করবে তাদের এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এ ব্যাপারে পাঁচ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে জরিমানার টাকা জমা করতে হবে। সামাজিক কাজে ওইসব অর্থ ব্যয় করা হবে বলে পঞ্চায়েত কর্মকর্তারা বলছেন।

উত্তর প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেখানে বেআইনি কসাইখানা বন্ধ ও গরু জবাই-পাচার ইত্যাদিতে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মডোরার ওই পঞ্চায়েত কার্যত ক্ষমতাসীন বিজেপি সরকারের সিদ্ধান্তকে ফলপ্রসূ করার স্বার্থে নেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ