শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মন্ত্রীসভা ছাড়ছে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বর্তমান সরকারের মন্ত্রীসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার রাতে পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পার্টির বেশিরভাগ সংসদ সদস্য এতে উপস্থিত ছিলেন।

তবে এখনই সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপক্ষে মত দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৈঠকে এরশাদ এবং রওশন এরশাদ কার্যকর বিরোধী দলের দায়িত্ব পালনের স্বার্থে এখনই সরকার থেকে বেরিয়ে আসার পক্ষে বক্তব্য দেন।  সংসদ সদস্যরাও তাদের দু’জনের বক্তব্যের পক্ষে অবস্থান নেন।

এরশাদের নেতৃত্বে নতুন জোট; ঐক্যজোট, মজলিসসহ থাকছে একাধিক ইসলামী দল

ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিএনপি হারিয়ে গেছে। এখন দেশের মানুষের কাছে একমাত্র ভরসার জায়গা জাতীয় পার্টি। পার্টির উচিত মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা।

রওশন এরশাদ এ সময় এরশাদের এ বক্তব্যকে সমর্থন করে বলেন, একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকায় জাতীয় পার্টির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রশ্ন দূর করতে সরকার থেকে জাতীয় পার্টিকে বেরিয়ে আসতে হবে।

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম দ্বিমত পোষণ করে বলেন, সরকার থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসার সময় এখনও হয়নি।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হলেন : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ