বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

থাকছে না আইসিটি আইনের ৫৭ ধারা: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগে দুষ্ট আইসিটি আইনের ৫৭ ধারা আর থাকছে না জানালেন, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

বলেছেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না।’

বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না।’ । আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আইনমন্ত্রী বলেছেন, ‘নতুন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে। এ আইনে ৫৭ ধারার বিষয়ে পরিষ্কার করা হবে এবং বর্তমান সরকারের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার যে কোনো ইচ্ছে নেই, তা এই আইনে প্রমাণ করে দেওয়া হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে রয়েছে। শিগগিরই এর অস্পষ্টতা দূর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।’

অনুষ্ঠানে খেলাঘরের পক্ষ থেকে প্রথিতযশা সাংবাদিক তোয়াব খান, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী আবুল বারক আলভী এবং শিক্ষাবিদ নিরঞ্জন অধিকারীকে ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ দেওয়া হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ