শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, পাউবোর তিন কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির আশ্রয় নেয়ায় পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, পাইবোর সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন।

মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে।

হাওরের মানুষ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

তথ্যানুসন্ধানে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের দুর্নীতির কারণেই ঠিকাদাররা কাজ বাস্তবায়নে অমনোযোগী ছিলেন। শুধু এবারই নয়, গত বছরও ২৮টি বাঁধ নির্মাণের কার্যাদেশ পেয়েও প্রভাবশালী ওইসব ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কাজ করেনি। যে কারণে ওই বছরও কৃষকের একমাত্র ফসল তলিয়ে যায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ