বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামি শ্রমনীতি বাস্তবায়িত হলে দেশে উৎপাদন বাড়বে: ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শ্রমিক অধিকার আদায়ে ইসলামের শ্রমনীতি বাস্তবায়নের কোন বিকল্প নেই। ইসলামের শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকেরা যেমন তাদের ন্যায্য অধিকার পাবে তেমনি মালিক- শ্রমিক সম্পর্কও হবে অত্যন্ত ইতিবাচক। এতে কলকারখানায় শৃঙ্খলা আসবে। উৎপাদন বাড়বে। দেশ এদিয়ে যাবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১লা মে সকালে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমিকদের অধিকার দিন! শিল্প না থাকলে কি দিয়ে খাবেন? প্রধানমন্ত্রী

সকল স্তরে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করুন : মুফতি ফয়জুল করীম

গতকাল রাজধানীর বিজয়নগরস্থ প্রো- একটিভ হলে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, মোঃ আবুল হোসাইন, খন্দকার সাইফুদ্দিন আহমদ, হুমায়ুন কবির আজাদ, মোস্তাফিজুর রহমান ইরান, এডভোকেট রফিকুল ইসলাম, মুহাম্মদ ফয়জুল ইসলাম, কাজী আরিফুর রহমান প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ