বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পরিচালক ও শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

এ নিয়ে শুরু হওয়া বিতর্কের সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত পরিচালক সমিতির কেউ শাকিব খানকে নিয়ে কাজ করতে পারবেন না।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে সমিতির আদেশ অমান্য করে শাকিব খানকে নিয়ে সিনেমার কাজ চালিয়ে যাওয়ায় 'রংবাজ' সিনেমার পরিচালক শামীম আহমেদ রনির সদস্য পদ বাতিল করা হয়েছে।

নেতানিয়াহুর ফোন ধরছেন না জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইউকিপিডিয়া ব্যবহার করতে পারছে না তুর্কিরা

প্রসঙ্গত, শাকিব খান কিছুদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, 'এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা বিএফডিসিতে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন?'

'প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?' যোগ করেন তিনি।

এরপর শাকিবের এই বক্তব্যের বিরুদ্ধে পরিচালক সমিতি অবস্থান নেয়।

গত মঙ্গলবার শাকিব কেন মন্তব্য করলেন সেটার কৈফিয়ত না দেয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার জন্য নোটিশ পাঠায় পরিচালক সমিতি। সর্বশেষ শনিবার সমিতির সভায় তাকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ