বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বিধ্বস্ত হাওর পরিদর্শনে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আগামী রোববার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এর পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ বিতরণ ও জনসভার কথা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে এখনো সব চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের আলোচনা চলছে।

গেলো ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সুনামগঞ্জ এলাকায় একদিন ছিলেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন।

দেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে এবার পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বন্যা শুরু হয়। এতে ফসল ডুবে যাওয়ার পর সেখানে শুরু হয় মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণীর মড়ক। ক্ষতিগ্রস্ত হন কয়েক লাখ মানুষ।

যে ঘড়ি ঈমানের দাওয়াত দিতো

দেশি মিডিয়ায় উপেক্ষিত কাসেম বিন আবু বকরকে যেভাবে মূল্যায়ন করলো বিশ্ব মিডিয়া

এসএস/