বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এখনো আলেমদের হাতেই সমাজের নেতৃত্ব: মোকতাদির চৌধুরী এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চোধুরী এমপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের জন্য কার্যকরী পদক্ষেপ হলো আলেম ওলামাদের উদ্যোগ বিবৃতি ও ওয়াজ নসিহত।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর এর গভর্নর উবায়দুল মোকতাদির চৌধুরী আরও বলেন, তৃণমূল পর্যায়ে জনসাধারণের সাথে আলেম ওলামাদের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রকৃত অর্থে আলেমদের হাতে সমাজের নেতৃত্ব। মানুষের মন মগজ ও আত্মার নেতৃত্ব উলামায়ে কেরামই যোগ যোগ ধরে দিয়ে আসছেন। আজকের এই সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদসহ সব রকমের অপরাধ নির্মূল করতে হলে আলেমদের ব্যাপকভাবে সৌচ্চার হওয়ার প্রয়োজন।

তিনি কওমি মাদরাসার স্বীকৃতি প্রসঙ্গে বলেন, দেশের বৃহৎ বড় জনগোষ্ঠীকে বায়ে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কখনোই সম্ভব নয়। কওমি মাদরাসার সন্তানদের মেধা শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও তরান্বিত করতে হবে।

তিনি আলেম ওলামাদের সুনাগরিক উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কওমি সনদের যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে লাখো কওমি তরুণের দেশ বিদেশে ধর্মী কর্মী কাণ্ডে ব্যাপক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। দক্ষ জনবল তৈরি করে কওমি মাদরাসাকে প্রমাণ করতে হবে তারাও আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে।

কুষ্টিয়ার শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

সম্মেলনে কুষ্টিয়া জেলা প্রশাসক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলেমদের বাইরে রাখা যৌক্তিক নয়: মোকতাদির চৌধুরী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ