বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচন করার প্রশ্নই আসে না: মুফতি ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান

কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যুতে মিডিয়া এখনো সরগরম। নিউজে নানাভাবে উঠে আসছে বিষয়টি। সঙ্গে আসছে কওমি ধারার বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ইস্যু। অনেক পত্রিকাই রিপোর্ট  করছে রাজনীতি এবং আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে হেফাজতকে। তবে হেফাজত সংশ্লিষ্ট আলেমগণ বলছেন এসব স্রেফ গুজব।

হেফাজন নেতৃবৃন্দের মতে, কওমি স্বীকৃতির ইস্যু নিয়ে বিরোধীরা নারাজ হয়েছেন। এ কারণে আলেমদের বিতর্কিত করতে তোলা হচ্ছে বিভিন্ন প্রসঙ্গ।

২৫ এপ্রিল একটি অনলাইন পত্রিকা রিপোর্ট করেছিল হেফাজতে ইসলাম ইসির কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়েছে। বিষয়টি হেফাজতের এক নেতার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, তথ্যটি মিথ্যা। কারণ হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন হিসেবে। যা সমাজ থেকে ঈমান-ইসলাম বিরোধী কার্যক্রম বিলুপ্তিতে কাজ করছে। ২০১৩ সালে যেমনটি হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা হেফাজতের কাছে কখনো মূখ্য ছিল না। ভবিষ্যতেও হবে না।

বুধবার একটি দৈনিকে ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হেফাজতে ইসলামের টার্গেট ৩০ আসন’ শিরোনামে প্রতিবেদন এলে জনমনে গুঞ্জন তৈরি হয়। হেফাজত কি তাহলে সত্যিই রাজনীতির মাঠে আসছে? প্রতিদ্বন্দ্বিতা করবে সংসদ নির্বাচনে?

প্রশ্নগুলো নিয়ে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করলে রিপোর্টিকে তিনি মিথ্যা বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার স্বীকৃতি ঘোষণায় হিংসা ও বিদ্বেষের আগুন জ্বলছে বাম ও কথিত প্রগতিশীলদের ঘরে ঘরে। কিন্তু তাদের এই চিৎকার চেঁচামেচিতে যুগ যুগ ধরে প্রজ্বলিত এই আলোকমশাল নিভবে না। ইসলামবিদ্বেষীরা এখন খেই হারিয়ে কখনো হেফাজতে ইসলামকে টেনে আনছে এই প্রক্রিয়ায়। হেফাজতে ইসলাম এবং কওমির স্বীকৃতি কখনো এক নয়। একটি হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃতি যা আমাদের অধিকার, আর হেফাজতে ইসলাম হচ্ছে এ দেশের গণমানুষের ঈমান ও আকিদা সংরক