বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিবগঞ্জে অভিযান শুরু করেছে সোয়াট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াট টিম। আজ বুধবার সন্ধ্যায় অভিযান শুরুর পর থেকে ওই এলাকায় গুলির মুহুর্মুহু শব্দ শোনা যাচ্ছে। একবার বিষ্ফোরণের শব্দও পাওয়া গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িটিতে রফিকুল ইসলাম আবু ও তার স্ত্রীসহ আরো দুইজন অবস্থান করছেন। সূত্র আরো জানায়, অভিযান শুরুর আগে বিকেলে আবুর চাচি চামেলি বেগম, ছোট ভাইয়ের স্ত্রী রুনা বেগমকে নিয়ে তার মা ওই বাড়ির দরজার সামনে যান। এ সময় মাইকে তারা আবুকে বাড়ির বাইরে বের হয়ে আসার আহ্বান জানান। বেশ কয়েকবার আহ্বান জানানোর পরও ভেতর থেকে কোন সাড়া মেলেনি।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সদস্যরা জানান, ওই বাড়ির দেওয়াল ভেঙে অভিযান শুরু হয়েছে। এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এদিকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আজ সকাল ৬টা থেকে ত্রিমোহনী শিবনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বজায় থাকবে। বিষয়টি এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

-এআরক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ