বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সুড়ঙ্গ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে সুড়ঙ্গের খোঁজ পেলো বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে প্রায় ৮০ ফুট দীর্ঘ এই সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সীমান্ত অনুসন্ধানের সময় এই সুড়ঙ্গের হদিস পায় বিএসএফ জওয়ানরা। বিএসএফ মনে করছে, পশু পাচারকারীরাই এই সুড়ঙ্গ তৈরি করেছে।

এর আগে মেঘালয় সীমান্তে এমন আরেকটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছিলো বিএসএফ।

রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল ভারতীয় কোম্পানি

দাবি আদায়ের জন্য হেফাজত ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে চাইলে আমি সেটা রাজনীতি বলবো না: মাওলানা মামুনুল হক

সংবাদমাধ্যমগুলোকে দেওয়া এক সাক্ষাতকারে বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবী শরণ সিংহ জানান, পশু পাচারকারীরা কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। সীমান্তের কাঁটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।

ডিআইজি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি চা-বাগানের মধ্যে দিয়ে রাতের আঁধারে গোপনে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হচ্ছিল। এই সুড়ঙ্গের হদিস মেলার পর সীমান্তে টহল আরও জোরাল করেছে বিএসএফ।

এর আগে গত মার্চে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল বিএসএফ। মেঘালয়ের তুরা সেক্টরে পাহারা দেওয়ার সময় গুজংপাড়ায় একটি পাহাড়ের ঢালে ২২ থেকে ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গের হদিস পাওয়া যায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ