বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশে বর্তমান গড় আয়ু এখন ৭১ বছর ৬ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৫ সালে যেখানে গড় আয়ু ছিল ৭০ বছর ৯ মাস, ২০১৬ সালের হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। পুরুষের চেয়ে  নারীদের বর্তমান গড় আয়ু  বেশি।
২০১৪ সালের হিসেবে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এর আগের বছর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৪ মাস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতহাল মঙ্গলবার একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
তিনি বিবিএস এর তথ্যের বরাত দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে মহিলাদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস যা তার আগের বছর ছিল ৭২ বছর।
মন্ত্রী বলেন, বিশ্বে বর্তমান গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ