বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আরও দুটি জেলাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১৬ কোটি মানুষকে সঠিক সেবা দিতে দেশে আরও দুটি বিভাগ করার পরিকল্পনা আছে সরকারের। সেই পরিকল্পনা অনুযায়ী বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হবে।

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  বুধবার কুর্মিটোলা র‌্যাব সদর দফতরে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যে কোনও অপারেশনে সমন্বয়ের প্রয়োজন। যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা করবে।

হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচন করার প্রশ্নই আসে না: মুফতি ফয়জুল্লাহ