বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাওরের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। তিনি বলেন, ইসলাম মানুষের সেবা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা মানুষের সেবাকে নিজের সেবা বলেছেন। সুতরাং দুর্গত মানুষের সেবা করার আমাদের দায়িত্ব। এ সময় মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

আজ সকালে যাত্রাবাড়ি মাদরাসায় আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরুকে একান্ত আলাপে তিনি এসব কথা বলেন।

মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ

ঘেমে পানি উঠছে ফ্লোরে; আতঙ্ক নয়, কারণ জেনে নিন

তিনি দেশের সরকার ও সরকারের বাইরের বিত্তবান মুসলমানদের হাওরেরর দুর্গত অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, সম্পদ আল্লাহর দান। আল্লাহ তা মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। অসহায় দুর্বল মানুষের অধিকার এটা।

বিশেষত তিনি ইসলামি রাজনীতি দল, স্বেচ্ছাসেবী দল ও আলেম উলামাকে মানুষের কল্যাণে কাজ করার অনুরোধ করেন। তিনি বলেন, আলেমগণ নবির উত্তরসূরী। আমাদের নবী সা. মানুষের সেবা করেছেন, মানুষের বিপদে পাশে থেকেছেন, সুতরাং আলেমর উচিৎ অসহায় মানুষের কল্যাণে কাজ করা। সাথে সাথে মসজিদ ও মাদরাসাগুলোতে মানুষের দুঃখ-দুর্দশার জন্য আল্লাহর দরবারে দোয়া ও কান্নাকাটি অব্যাহত রাখা।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে দুর্যোগ আসে জাতীয় পর্যায়ের পাপের কারণে। সুতরাং আমাদের উচিৎ জাতীয় ও সামাজিক জীবনে আমাদের ছোট বড় গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ