বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ :  বায়তুল জান্নাত মসজিদ কমপ্লেক্স। মুহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের অবস্থিত। ১৯৯২ যাত্রা শুরু করে মসজিদ কমপ্লেক্সটি। কমপ্লেক্সের অধীনে বর্তমানে একটি মসজিদ, মাদরাসা ও এতিমখানা পরিচালিত হচ্ছে। সম্প্রতি মসজিদ কমপ্লেক্সের দখলে থাকা জায়গা একটি মিউজিক ইনিস্টিটিউটকে বরাদ্দ দেয়ার সংবাদ পাওয়া গেছে।

আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে, খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রতিষ্ঠিত ‘সুরের ধারা’ নামক সংগঠনকে এ ভূমি বরাদ্দ দেয়া হয়েছে। সুরের ধারা সেখানে ‘কলেজ অব মিউজিক’ নামে একটি সংগীতালয় প্রতিষ্ঠা করবে।

উল্লেখ্য কলেজ অব মিউজিক বর্তমানে ঢাকার লালমাটিয়ায় অস্থায়ী ক্যাম্পাসে তার কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে যোগাযোগ করলে মসজিদের ইমাম হাফেজ আবু ইউসুফ আওয়ার ইসলামকে জানান, গত সপ্তাহে একজন ম্যাজিস্ট্রেট এসে মসজিদ কর্তৃপক্ষকে জায়গা খালি করে দেয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন এ জায়গা একটি সংগীত সংস্থা বরাদ্দ পেয়েছে।

অন্যদিকে মসজিদ মাদরাসা কমপ্লেক্সের জায়গায় সংগীতালয় করার সংবাদে এলাকার মুসল্লিদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। গত সপ্তাহে এলাকার সাধারণ মুসল্লিগণ এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলও করেছে।

হাফেজ আবু ইউসুফ আরও জানান, ‘মসজিদের যে জায়গাটুকু ছেড়ে দিতে বলা হয়েছে তার মসজিদেরই অংশ। সেখানে একটি হেফজখানা রয়েছে। শিশুরা সেখানে কুরআন শিক্ষা করে। মুসল্লিরা জুমা ও ঈদের নামাজ আদায় করে। জানাযার নামাজও এখানে পড়া হয়।

বায়তুল জান্নাত কমপ্লেক্সের সভাপতি হাজি ইয়াসিন হাওলাদের ভাষ্য অনুযায়ী কমপ্লেক্সের অধীনে ৩১ শতাংশ জায়গা রয়েছে। যার ৬০ ভাগেরই বৈধ কাগজপত্র রয়েছে। বাকি ১২ শতাংশ ভূমির বরাদ্দ চেয়ে ২০১০ সালে আইন মেনে আবেদন করা হয়েছে। কিন্তু মসজিদকে বরাদ্দ না দিয়ে মসজিদের অধীনে থাকা জমি কীভাবে সংগীতালয়কে বরাদ্দ দেয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

ঘেমে পানি উঠছে ফ্লোরে; আতঙ্ক নয়, কারণ জেনে নিন

জামিয়া রাহমানিয়ার প্রবীন শিক্ষকের ইন্তেকাল

তিনি বলেন, মসজিদ কমপ্লেক্সর যে জায়গাটুকু ছেড়ে দিতে বলা হচ্ছে তার পেছনে মসজিদের কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছে। জমি ভরাট ও অবকাঠামো নির্মাণ ক