বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কাজী নজরুল ভালো হিন্দু, দাবি আরএসএসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) দাবি করেছে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন ‘ভালো হিন্দু’।

আরএসএসের দাবি মতে, ভালো হিন্দু বলতে যা বোঝায় তার সমস্ত গুণাগুণ ছিল নজরুল ইসলামের মধ্যে। বিদ্রোহী কবি নজরুল ইসলামই ভালো হিন্দুর আদর্শ উদাহরণ বলে মনে করে সংগঠনটি।

পশ্চিমবঙ্গ আরএসএস শাখার সম্পাদক যিষ্ণু বসু জানান, একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হওয়া সত্ত্বেও বিদ্রোহী কবি নজরুল ইসলাম একজন উৎসর্গীকৃত হিন্দু হয়ে বসবাস করেছেন। ভারতীয় ধর্মাচরণের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসনের বিরোধিতায় সেই সময় কাজী নজরুল ইসলামের যে জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছিল এবং হিন্দু ও মুসলিমকে একত্রিত করার জন্য তার যে প্রচেষ্টা, তাতেই তাঁর ভালো হিন্দুত্বের পরিচয় পাওয়া যায়।

যিষ্ণু বসু আরো বলেন, এখনো অধিকাংশ মানুষের কাছে হিন্দুধর্মের প্রকৃত অর্থ স্পষ্ট নয়। আরএসএস যখন হিন্দুধর্মের কথা বলে, তখন সেটা কোনো স্কুল থেকে মুসলিমদের বের করে দেওয়া বোঝায় না। আমি সবাইকে বলতে চাই, বিদ্রোহী কবি নজরুল ইসলাম ছিলেন অনেক ভালো হিন্দু। কারণ, তিনি সবার ঊর্ধ্বে ছিলেন একজন প্রকৃত জাতীয়তাবাদী।

আগামী ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই জনপ্রিয় কবির জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করতে চলছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। পাশাপাশি, নজরুলের সমস্ত কর্মকাণ্ড এবং সৃষ্টিকে ভারতের সমস্ত ভাষায় অনুবাদ করার পরিকল্পনাও নিয়েছে সংঘ পরিবার। চলতি বছরের শেষ দিকে কবি নজরুলের ৩৯টি কবিতা হিন্দি ভাষায় অনুবাদিত হতে যাচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে ‘ভালো হিন্দু’ বলে ব্যাখ্যা করতে গিয়ে আরএসএসের ভাবধারায় বিশ্বাসী বিশিষ্ট ব্যক্তিত্ব রাকেশ সিনহা জানান, ১৯৭৬ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নজরুলের প্রয়াণ হলেও আরএসএস মনে করে তিনি একজন ‘ভালো হিন্দু’ ছিলেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের মতো নজরুল ইসলামকেও উচ্চ আসনে বসাতে চায় সংঘ পরিবার। কারণ, নজরুল দর্শন, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা বাঁধন প্রতিষ্ঠিত করেছিলেন। তা ছাড়া তিনি ছিলেন একজন ভারতের জাতীয়তাবাদে দীক্ষিত বিপ্লবী ধর্মনিরপেক্ষ মানুষ।

কাজী নজরুলের কবিতা যেভাবে এসেছে বৈশাখ

কাজী মুতাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ