বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নেতা-কর্মীদের লড়াইয়ে নামার প্রস্তুতির আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন,‘শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনের ডাক আসবে। প্রস্তুতি নিন।’

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মুক্তির দাবিতে ‘ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার প্রাক্তন ছাত্রদল’ নেতারা এই সভার আয়োজন করে।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন,‘প্রয়োজনে ঝুঁকি নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সম্পৃক্ত করে লড়াইয়ের ময়দানে নামতে হবে। কারণ শুধু ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যা যা করার প্রয়োজন আওয়ামী লীগ সেই অগণতান্ত্রিক কাজ আরো করে যাবে,’ বলেন বিএনপির এই নীতিনির্ধারক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ