রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ইউরোপের শরণার্থী কেন্দ্রগুলো নির্যাতন শিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপের শরণার্থী ও অভিবাসী কেন্দ্রগুলোকে নির্যাতন শিবিরের সঙ্গে তুলনা করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার রোমের একটি গির্জা পরিদর্শনের সময় এ কথা বলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান।

গির্জা পরিদর্শনে গিয়ে পোপ সেখানকার শরণার্থীদেরকে তার গতবছরের গ্রিক দ্বীপ লেসবস এর শরণার্থী শিবির পরিদর্শনের কথা বলেন। তিনি বলেন, সেখানে তিনি মধ্যপ্রাচ্যের এক শরণার্থীর সঙ্গে কথা বলেছিলেন, যার স্ত্রী খ্রিস্টান হওয়ার কারণে জঙ্গিরা তাকে হত্যা করে। ওই হতভাগ্য শরণার্থীর কথা উল্লেখ করে পোপ আরও বলেন, ওই ব্যক্তি নির্যাতন কেন্দ্র ছেড়ে চলে যেতে পেরেছিল কিনা জানি না। কারণ শরণার্থী কেন্দ্রগুলোর বেশিরভাগই- নির্যাতন শিবির। কারণ, সেখানে অসংখ্য মানুষ গাদাগাদি করে বাস করতে বাধ্য হচ্ছে। পোপ যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে মানবাধিকারের চেয়ে আন্তর্জাতিক চুক্তির গুরুত্ব বেশি।

এদিকে মার্কিন ইহুদি কমিটি ‘নির্যাতন শিবির’ শব্দটি পোপ ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘নির্যাতন শিবির’ কথাটি উচ্চারণের আগে পোপ ফ্রান্সিসের আরেকবার ভাবা উচিত ছিল। কারণ এই শব্দটি ইহুদিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের দুঃসহ স্মৃতিই মনে করিয়ে দেয়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ