শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’

আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় বৃদ্ধকে খুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় রিয়াজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত রিয়াজুল ইসলাম বানিয়াপাড়া এলাকার মৃত কুদ্দুস বাগারের ছেলে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বানিয়াপাড়া গ্রামে ওয়াসিমের বাড়িতে আটরশি পীরের জিকিরের ক্যাসেট উচ্চস্বরে বাজাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ছেলের পরীক্ষার কথা বলে উচ্চস্বরে ক্যাসেট বাজাতে নিষেধ করেন প্রতিবেশী সুরুজ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুরুজের ভাই রিয়াজুল ইসলাম। ওয়াসিম, উজ্জ্বলসহ ৮-১০ জন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। তারা রিয়াজুলের উপর্যুপরি আঘাত  করে ফেলে চলে যায়। স্থানীয়রা রিয়াজুলকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ