শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা'র দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২২ এপ্রিল দুপুর ২ টা থেকে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ‘দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

মহানগরী সহ-সভাপতি হাফেজ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় নির্ধারিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দলের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী। সমাপনী অধিবেশনে হেদায়াতী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, কেন্দ্রীয় বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মুহাম্মদ ফয়জুল গণী, মাওলানা উমর ফারুক মাদানী, মাওলানা কারামত আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা শামসুল আলম, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-অফিস সম্পাদক ইয়াসিন আরাফাত মিতুল, নির্বাহী সদস্য মুফতি সাঈদ আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ