বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ইসলামপন্থীদের বিরুদ্ধে মাঠে নামছে সংস্কৃতিকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামপন্থীদের বিরুদ্ধে এবার মাঠে নামার চিন্তা করছে বামপন্থী সংস্কৃতিকর্মীরা। আগামী ২০ মে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় কনভেনশন থেকে রাজপথে নামার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। খবর এনটিভির

জানা গেছে, সুপ্রিমকোর্টের সামনে থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের দাবিতে ইসলামপন্থীদের দাবির বিপক্ষে মাঠে নামবে তারা।

এ বিষয়ে জানতে চাইলে জোটের সভাপতি বলেন, ভাস্কর্য রক্ষাসহ সব ধরনের প্রগতিশীল চিন্তার বিকাশে অন্তরায় প্রতিরোধে দেশের  সংস্কৃতিকর্মীরা রাজপথে নামবে। জাতীয় কনভেনশনে সারা দেশের সংস্কৃতিকর্মীদের মতামতের ভিত্তিতে লাগাতার কর্মসূচিতে যাবে সংস্কৃতিকর্মীরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘আমরা শুধু সংস্কৃতিকর্মীদের আমন্ত্রণ জানাচ্ছি, বিষয়টা এমন নয়। এখানে শিশু, নারী ও সামাজিক সংগঠনকেও আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি ইসলামি গোষ্ঠীর সঙ্গে কোনো প্রকার সমঝোতায় আসা ঠিক হবে না। তাদের সঙ্গে কোনো আপস নয়।’

‘সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের নিয়ে এ কনভেনশন করছি। আশা করছি সফল হব।’

জোটের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘আমরা বাধ্য হয়ে এ কাজটি করতে যাচ্ছি। এভাবে একটি দেশ চলতে পারে না। এত মানুষের শ্রমে-ঘামে যখন একটি রাষ্ট্র এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এটাকে পিছিয়ে দিতে পারে না।’

গ্রিক মূর্তি ইসলামি মূল্যবোধকে আঘাত করেছে: এরশাদ

গ্রিক দেবীর মূর্তি অপসারণ প্রশ্নে কি এক হচ্ছে ইসলামী দলগুলো?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ