শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শওকত ফরায়েজী নামে এক বিএনপিনেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শওকত জগন্নাথপুর গ্রামের নেওয়াজ ফরায়েজীর ছেলে এবং কালিদাশপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

শওকতের পরিবার জানায়, বেলা ১১টার দিকে গ্রামের মাঠে নিজ ভুট্টাক্ষেত দেখতে যান শওকত । কিছুক্ষণ পরে কৃষকরা ক্ষেতের পাশে লাশ পড়ে থাকতে দেখে। দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানিয়েছেন, শওকতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু মনে করেন, গ্রাম্য প্রতিপক্ষ ও দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

কওমি মাদরাসায় যেসব বিষয় পড়ানো হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ