শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে ১৪ ড্রাম রাসায়নিক ও অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা থেকে ১৪ ড্রাম রাসায়নিক এবং অস্ত্র, গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ অভিযান শুরু হয়। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সাউথ প’ বা ‘দক্ষিণের থাবা’।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের খুলনার রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি দিদার আহমেদ বলেন, ওই বাড়ি থেকে রাসায়নিক ভর্তি ১৪টি ড্রাম, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। বোমা বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে।

এর আগে আজ সকাল ৬টার দিকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। বাড়িটির খুব কাছাকাছি অবস্থান নিয়েছে তারা। এ ছাড়া সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে এসেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঠনঠনিপাড়ার ওই বাড়িটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান।

গতকাল রাত ১০টা থেকেই পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ ঝিনাইদহে অবস্থান করছেন। তিনি অভিযানের সার্বিক দিক তত্ত্বাবধান করছেন বলেও পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ জানান।

ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ