শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আওয়ামী লীগ হেফাজতের সাথে আপস করেছে : মুজাহিদুল ইসলাম সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমতাসীন আওয়ামী লীগ হেফাজতের সাথে আপস করেছে বলে অভিযোগ করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেলিম বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কাছে সরকার একের পর এক মাথা নত করছে।

গতকাল শুক্রবার বিকেলে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির যৌথ সভায় সেলিম একথা বলেন। তিনি আরো বলেন, কৃষক-ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধভাবে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কাজ বাড়াতে হবে।

একাত্তরে মুক্তাঞ্চলে চুরি-ডাকাতি হয় নাই উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে থাকে তখন শোষকের দল মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেয়। অতীতে যেখানে কৃষক সংগঠন ও আন্দোলন শক্তিশালী ছিল সেখানে সাম্প্রদায়িক অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি।

তিনি বলেন, হেফাজতের ১৩ দফার সবগুলো সরকার বাস্তবায়ন করেছে। পাঠ্যবইয়ে সব প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়া হয়েছে। এখন তারা সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য নিয়ে মেতে উঠেছে। এরা সাধারণ মানুষের অধিকারের কথা বলে না উল্লেখ করে তিনি বলেন লাখ লাখ হাওরবাসী যখন উপবাসী তাদের ব্যাপারে এদের কোনো কথা নেই।

ক্ষেতমজুর সমিতির সভাপতি অ্যাডখেভাকেট সোহেল আহমদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এস এ সবুর।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ