বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জঙ্গি রোধে মাদরাসাগুলোর প্রতি সরকারের পাঁচ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জঙ্গি তৎপরতা বন্ধে মাদরাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভূক্ত মাদরাসাসমূহের শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি মাদরাসা বোর্ড থেকে দেশের সকল মাদরাসায় পাঠানো জরুরি পাঁচ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন এবং ওই নির্দেশনা অনুযায়ী নিয়মিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা কারণে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছেন মাদরাসার শিক্ষার্থীরা। শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলা, কল্যাণপুর জাহাজ বিল্ডিংসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি কর্মকাণ্ডে মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালায়ে এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল মাদরাসার শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয় মাদরাসা বোর্ড।

গত মঙ্গলবার দেশের সকল মাদরাসায় জরুরি পাঁচ নির্দেশনা বাস্তবায়ন এবং নির্দেশনার ভিত্তিতে নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ড রেজিস্ট্রার অধ্যাপক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত নির্দেশনামূলক ওই পত্রে পাঁচটি নির্দেশনা হলো,

১. মাদরাসা এবং এর আবাসনে জঙ্গি তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা।

২. শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলোচনার আয়োজন করা।

৩. শিক্ষার্থীদের যৌক্তিক কারণ ছাড়া ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে তাদের সম্পর্কে নিকটবর্তী থানা ও গোয়েন্দা সংস্থাসহ বোর্ডের নিকট নিয়মিত রিপোর্ট প্রদান করা।

৪. সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নিয়মিত অ্যাডভোকেসি কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা।

৫. সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকগ্রহণ ইত্যাদি প্রতিরোধে একটি স্ট্যান্ডার্ড ফর্মে অভিভাবক-শিক্ষার্থীদের করণীয় সর্ম্পকে ধারণা প্রদান, শিক্ষক-অভিভাবকদের জন্য অনুসরণীয় কর্মপন্থা নির্ধারণ করে বিলবোর্ডের মাধ্যমে দৃশ্যমান স্থানে তা টাঙিয়ে দেয়া এবং আদর্শগতভাবে জঙ্গিবাদ মোকাবেলায় প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ