রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মৌলভিকে বেকায়দায় ফেলতে টাক হলেন সোনু নিগাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করার তুমুল আলোচনা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন ভারতীয় সঙ্গীত তারকা সোনু নিগম। তাকে অপমানিত করার জন্য পুরস্কারও ঘোষণা করেন  ভারতীয় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।
এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে আল কাদেরি বলেন, ‘কেউ সোনু নিগমের মাথা মুড়িয়ে তার গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে দিয়ে ঘুরাতে পারলে ব্যক্তিগতভাবে তাকে দশ লাখ রুপি দেয়া হবে।’
সনুর বিরুদ্ধে পুরস্কার ঘোষণার পরই তার মুম্বাইয়ের বাসার পাশে নিরাপত্তা জোরদার করে স্থানীয় পুলিশ।
এদিকে আল কাদেরির পুরস্কার ফতোয়া পৌঁছে যায় স্বয়ং সনু নিগমের কানে। টুইটে মৌলভীর এই পুরস্কার ঘোষণা কেনো ধর্মীয় গুণ্ডাগিরি নয় সেই প্রশ্ন তোলেন গায়ক।
মাওলানাকে বেকায়দায় ফেলতে শুধু তাই নয় বুধবার দুপুরের মধ্যেই মাথা ন্যাড়া করে ফেলার সিদ্ধান্ত নেন কয়েকদিন ধরে তুমুল বিতর্ক ও আলোচনায় থাকা এই সংগীতশিল্পী।
মাথা ন্যাড়া করার জন্য পরিচিত নাপিত আলিমকে তিনি তার বাসাতেই ডেকে নেন। সেই সঙ্গে মৌলভীকেও ১০ লাখ রুপি গুছিয়েও রাখতে বলেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ