রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘আজান’ পৃথিবীর শ্রেষ্ঠ সুর: পিন্টু ঘোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার সকালে টুইটারে ‘আজান’ নিয়ে মন্তব্য করে বির্তকের ঝড় তুলেছেন ভারতের সংগীত শিল্পী সনু নিগাম। আর এই বিতর্কের প্রতিবাদে গীতিকবি-সুরকার প্রিন্স মাহমুদের পর এবার সনু নিগামকে একহাত নিলেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেসবুকে চিরকুট ব্যান্ডের প্রাক্তন এই সদস্য তার এক স্ট্যাটাসে সনু নিগামকে নিয়ে তার বিরক্তির কথা তুলে ধরেন। পাশাপাশি আজান নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি।

সব গানে কান্নাকাটি করা ‘সনু নিগাম’ এর গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভালো লাগে নাই, কই কোনোদিন বলি নাই..!!!?? সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল।

‘আজান’ পৃথিবীর শ্রেষ্ঠ সুর’ জীবনে বহুবার এই মিষ্টি সুরে আত্মা কেঁপে উঠেছে। আজানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ কেওয়াজ বন্ধ করে দিই সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যারা ভোকাল এর ক্লাস নিতে আসে তাদের প্রথম হোম ওয়ার্ক ( খালি গলায় আজান আর আমার জাতীয় সংগীত) তারপর অন্য আলাপ। জানিনা কে কি ভাবে নিবেন, আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি, কারন আমি বিশ্বাস করি পৃথিবীর তাবত সুর এর মধ্যে বিদ্যমান তার নাম ‘আজান’।

আজানের শব্দে ঘুম ভাঙায় বিরক্ত সনু নিগম!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ