বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খালেদা জিয়ার প্রেস সচিবের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল মারা যান তিনি। এ নিয়ে আদাবর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

গত শনিবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে তানিয়া খানের ময়নাতদন্ত হয়।

এর আগে ২০১৪ সালের ১৩ জুন তানিয়া খান মোহাম্মদপুর থানায় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, মারুফ কামাল খান তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং হুমকি দেন। তাঁকে রড দিয়ে পেটানোরও অভিযোগ করেছিলেন তানিয়া হক।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম মিডিয়াকে বলেন, বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তানিয়া খান অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাঁর শরীরের ৭৫ ভাগ পুড়ে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করায় তিনি পুড়ে গেছেন।

জানা যায়, তানিয়া খান হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনের পরিচয় দিয়ে। তানিয়া খান যে মারুফ কামাল খানের স্ত্রী, সে খবর তাঁরা জানতেন না। সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশেষ গুরুত্বপূর্ণ কারও স্বজন অগ্নিদগ্ধ হলে তাঁদের যে পরিমাণ তৎপরতা থাকে, তানিয়া খানের ব্যাপারে তা ছিল না। তানিয়া খানের সঙ্গে তাঁরা একটি মেয়েকে দেখেছেন। সে জানায়, কেরোসিনে পুড়ে গেছেন তানিয়া।

সৌদিতে ছয় মাসে ৮২৮ নারীর ইসলাম গ্রহণ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ