রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আজানের শব্দে ঘুম ভাঙায় বিরক্ত সনু নিগম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজানের শব্দে ঘুম ভাঙ্গায় বিরক্ত প্রকাশ করেছেন ভারতীয় সঙ্গিত শিল্পী সনু নিগম।

টুইটারে করা এক টুইটে সনু নিগম বলেন, ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার সময় তো বিদ্যুৎ ছিল না। সুতরাং তখন মাইক্রোফোন ব্যবহার করে আজানও দেয়া হতো না। তাহলে বিদ্যুৎ আসার পর কেন মাইক্রোফোন ব্যবহার করে আজান দিতে হবে? কেন বিশৃঙ্খলা তৈরি করতে হবে? কোনো গুরুদুয়ারা কিংবা মন্দির তো এটা করে না। তাহলে কেন? -এমনই প্রশ্ন টুইটারে ছুড়ে দিয়েছিলেন সনু নিগম।

কণ্ঠের জাদু দিয়ে ভারতের সঙ্গীত জগতে আইডল হিসেবে বিবেচিত হন সনু নিগম। কিন্তু মুসলিমরা কেন, অমুসলিমরাও তার এ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিরক্ত হয়েছেন। টুইটারে সনু নিগম লিখেছেন, আমি মুসলিম নই। অথচ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নাম নিয়ে ভারতে কবে এই জোরজবরদস্তি বন্ধ হবে।

টুইটারে লাখ লাখ মানুষ সনু নিগমকে অনুসরণ করেন। তাদের অনেকেই এমন বক্তব্যের জন্য সনু নিগমের নিন্দা করেছে। অনেকে তার বক্তব্যে ভীষণ মর্মাহত হয়েছে। একজন লিখেছেন, আমি আপনার ভক্ত। কিন্তু এটা খুবই বাজে হয়েছে। আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে। এটা গণতান্ত্রিক দেশ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ