বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

২৪ টাকায় ধান ও ৩৪ টাকায় চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৪, চাল ৩৪ ও গম ২৮ টাকা দরে কিনবে সরকার।

রোববার সচিবালয়ে খাদ্য পকিল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২ মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হবে।

গত বছর ২৩ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান এবং ৩২ টাকা কেজিতে ৬ লাখ টন চাল কিনেছিল সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, এবার বোরো ধান-চালের বাইরে ২৮ টাকা কেজি দরে এক লাখ টন গম কেনা হবে।

আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম কেনা হবে জানিয়ে তিনি বলেন, “প্রতিকেজি গমের উৎপাদন খরচ ২৮ টাকার মতো পড়েছে।”

খাদ্যমন্ত্রী বলেন, “কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়, কোনো রকম যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম না থাকে।”

এ বছর প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ২২ টাকা এবং এক কেজি চালের উৎপাদন খরচ ৩১ টাকা পড়েছে বলে জানান তিনি।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ