বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

১৫৬ ইউনিয়ন পরিষদে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মেদ খান বলেন, কমিশন ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করেছিল। আদালতের নির্দেশে প্রায় দেড় ডজন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ১৫৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নতুন কমিশনের অধীনে এটি প্রথম ইউপি নির্বাচন। এর আগের রকিব কমিশনের অধীনে ইউপি নির্বাচন ছয় ধাপে অনুষ্ঠিত হয়।

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা করা প্রয়োজন, তা-ই করা হবে। কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭৬টি মোবাইল টিম, ৯০ প্লাটুন বিজিবি, ৯০ প্লাটুন র্যাব এবং উপকূলীয় এলাকার ইউপিতে আট প্লাটুন কোস্টগার্ড রাখা হয়েছে।

প্রতিটি ইউপিতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের দুটি মোবাইল টিম, বিজিবি এক প্লাটুন, র্যাব এক প্লাটুন এবং উপকূলীয় এলাকার ইউপিতে কোস্টগার্ড এক প্লাটুন রাখা হয়েছে।

ভোটের দিন ও পরের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করবেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ