বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ কিন্তু ভারতে মুসলিম সংখ্যালঘুরা নিরাপত্তাহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা আছে কিন্তু ভারতে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নেই।

আজ সকালে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, এদেশের মানুষের মাঝে পরস্পর ধর্মীয় বিরোধ নেই। তারা ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু ভারত চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকুক।

বাংলাদেশে  কোনো সংখ্যালঘু অধিকার বঞ্চিত নয় উল্লেখ করে তিনি উদাহারণ টেনে বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যার দিক থেকে ৮ পার্সেন্ট কিন্তু বাংলাদেশের একশো সচিব পর্যায়ের আমলার মধ্যে ৩২ জনই হিন্দু সম্প্রদায়ের। তারা যোগ্যতার মাধ্যমে হয়েছে কিন্তু ভারতের মুসলমানরা যোগ্যতা থাকলেও অধিকার পায় না।

পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ৩০ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান কিন্তু একজনও সচিব নেই। উত্তর প্রদেশে ২০ পার্সেন্ট মুসলমান কিন্তু একজন সংসদ সদস্যও নেই। এমনকি নিজের ধর্ম পালনেও রয়েছে বিধিনিষেধ।

কওমি মাদরাসার স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, কওমি মদরাসার ছাত্ররা উচ্চ শিক্ষার স্বীকৃতি পেয়েছে এটা অবশ্যই ভালো উদ্যোগ। এটার প্রয়োজন রয়েছে তবে কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নতির প্রয়োজন। বিশেষ করে বাংলা, ইংরেজি ও বিজ্ঞান পড়ানো জরুরি।

তিনি প্রশ্ন রেখে বলেন, ইসলামে কী বিজ্ঞান পড়ার অনুমতি নেই? ইসলাম অনুমোদন সাপেক্ষে বিজ্ঞান কেন পড়ানো যাবে না। এ ব্যপারের সংশ্লিষ্টরা ভাববেন এবং তাহলেই মাসার্স এর মর্যাদা রক্ষা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেব আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাবেক সাংসদ গোলাম মাওলা রনি এবং আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট আলআমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূর ইসলাম শাহীন সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ