রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মুসলিম কন্যাদের গণবিয়ে এবং আর্থিক সাহায্য দিবে যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: হিন্দুত্বের বুলি আওড়িয়ে ক্ষমতায় এসেছেন বটে। তবে উত্তরপ্রদেশে নিজের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে কোনও কসুর রাখছেন না যোগী আদিত্যনাথ।

হিন্দুত্ববাদী তকমা মুছে এবার জনদরদী হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন তিনি। যার প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্যে দরিদ্র মুসলিম কন্যাদের গণবিবাহের আয়োজন করতে চলেছে তার সরকার।

খ্রিস্টান ও শিখ সম্প্রদায়ের দুঃস্থ মেয়েদেরও গণবিবাহের আয়োজন করা হবে। জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মহসিন রাজা।

তিনি বলেছেন, ‌সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃস্থ কন্যাদের গণবিবাহ আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম ছাড়াও, খ্রিস্টান এবং শিখ সম্প্রদায়ের দুঃস্থ মেয়েদেরও গণবিবাহের বন্দোবস্ত করবে রাজ্য সরকার। ’‌

উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ। যোগী প্রস্তাবিত গণবিবাহ প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের সিংহভাগই মুসলিম কন্যাদের জন্য খরচ করা হবে। বিয়ের সমস্ত খরচ বহন করার পাশাপাশি, সংখ্যালঘু পরিবারের মেয়েদের ২০,০০০ টাকা করে আর্র্থিক সাহায্য দেবে যোগী সরকার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ