শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কলরব থেকে আবু সুফিয়ানকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি: জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী আবু সুফিয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর প্রেসক্লাবের সামনে শুক্রবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমরা আবু সুফিয়ানের ভক্ত’ এই ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমীন মোহাম্মদ গ্রুপের ডিরেক্টর ও ইকরা ক্যাডেট মাদরাসার প্রধান পরিচালক মোহাম্মদ আনোয়ার শাহ, গাজীপুর রবি’র সাবেক ম্যানেজার জনাব তাহসিন আহমাদ ও মাদানী পাঠাগারের আহবায়ক জনাব আবু রায়হান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আবু সুফিয়ানকে নির্দোষ দাবি করে বলেন, আবু সুফিয়ান একজন সৎ, যোগ্য ও বিচক্ষণ প্রতিবাদী কণ্ঠশিল্পী। তাকে অন্যায়ভাবে কলরব থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, আমরা লাখো মানুষের প্রাণের স্পন্দন প্রিয় শিল্পী আবু সুফিয়ানকে অবিলম্বে কলরবে দেখতে চাই। এবং কলরবের ভিতরে থাকা মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বক্তারা আরো বলেন, যারা তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে বহিষ্কার করেছে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল কলরবের অফিসিয়াল ফেসবুক পেইজে বিভিন্ন কারণ দেখিয়ে আবু সুফিয়ানকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

এরপরই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় পক্ষে-বিপক্ষে নানা গুঞ্জন। এর আগেও কলরব শিল্পীগোষ্ঠী থেকে বিভিন্ন কারণে শিল্পী হুমায়ুন কবির শাবীব ও কাজী আমিনুল ইসলামকে বহিস্কার করা হয়।

এআর

কলরব থেকে আবু সুফিয়ানকে অব্যহতি

কলরব থেকে বহিস্কার বিষয়ে ফেসবুকে যা লিখলেন আবু সুফিয়ান

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ