শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় শুরু হচ্ছে গণভবনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভবন থেকে আবু জিমাম: গণভবনে পৌছেছেন দেশের শীর্ষ আলেমগণ। কওমি মাদরাসার ছয় বোর্ড-এর দায়িত্বশীলরা ইতিমধ্যেই গণভবনে অপেক্ষা করছেন। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় নির্ধরিত সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কওমি মাদরাসা আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হচ্ছে।

গণভবনে এসে উপস্থিত হয়েছেন, ‘আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, গহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানি, পটিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল আল্লামা আবদুল হালীম বোখারী, সিলেটের মুফতি আবদুল হক, মুফতি আবদুল বাসেত বরকতপুরী, শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত হওয়ার কথা রয়েছে। কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সরকার ও আলেমদের সেতু বন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের রয়েছে দীর্ঘ প্রচেষ্টা।

তবে এখনো গণভবনে পৌঁছাননি আল্লামা আহমদ শফী। তার গাড়ি পথে আছে। তার সঙ্গে রয়েছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই হজরতরে গাড়ি গণভবনে পৌঁছাবেন।

তার জন্য গণভবনের সামনেই অপেক্ষা করছেন বেফাকের সিনিয়র নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।

কওমি স্বীকৃতি; আল্লামা শফীর নেতৃত্বে গণভবন যাচ্ছেন ৩০০ আলেম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ