শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ওসমানীনগরে চালের দাম কমানোর দাবীতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet21ইমদাদ ফয়েজী, সিলেট: ওসমানীনগর উপজেলার ১৯ মাইল কলারাই বাজারে স্থানীয় জনগন চালের মূল্য কমানোর দাবীতে আজ বিকেল ৫.৩০ মিনিটে স্থানীয় মহাসড়ক অবরোধ করে রাখে।

অবরোধকারীরা, 'আমাদের দাবী- মানতে হবে মানতে হবে', 'চালের দাম- কমাতে হবে কমাতে হবে' ইত্যাদি স্লোগান দেন।

সিলেটের প্রায় সবক'টি হাওর চৈত্র মাসের পানিতে তলিয়ে গেছে। সম্ভাবনাময় বোরো ফসল সিলেটবাসী ঘরে তোলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসুবাদে চাল ব্যবসায়ীরা সুযোগটা বেশ ভালোই কাজে লাগাচ্ছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, একসপ্তাহের ব্যবধানে ৫০ কেজি চালের বস্তা ৫০০-৭০০ টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে।

যে বস্তার দাম ছিল ২০০০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। সিলেটের প্রতিটি বাজারে প্রতি কেজি চাল খুচরা সর্বনিম্ন ৫৫ টাকা থেকে শুরু করে আরোও বেশি দামে বিক্রি করা হচ্ছে।

অবরোধকারীদের সাথে আলাপ করলে তারা বলেন- 'চাল ব্যবসায়ীরা দিন দিন চালের দাম বাড়িয়েই চলছেন। আমরা জানি সরকারি মূল্য ৩৭ টাকা, অথচ বিক্রি করা হচ্ছে ৫৫ টাকা। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে সঠিক মূল্য নির্ধারণ করে দেয়া হোক।'

শেষপর্যন্ত স্থানীয় পুলিস এসে অবরোধ তুলে দেয়। তারা সাধারণ জনগন ও চাল ব্যবসায়ীদের সাথে আলাচনা করে প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা লাভের ঘোষনা দেন। এর অতিরিক্ত দাম নিলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

সিলেটে আতরসম্রাট মাও. আজমল

নাতিকে কুরান শেখাচ্ছেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ