বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ভারত-বাংলাদেশ ৬ চুক্তি ও ১৬ সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ-ভারত

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ ভবনে এই ৬ চুক্তি ও ১৬ সমঝোতা স্মারকপত্র সই হয়।

তবে দুই দেশের যৌথ বিবৃতিতে ৩৪টি দলিল সইয়ের কথা জানানো হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ৩৬টি দলিল সই হয়েছে বলে জানালেও কোনো তালিকা তিনি দিতে পারেননি।

বহুল আলোচিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হলেও সামরিক সহযোগিতাবিষয়ক ৫টি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তৃতীয় লাইন অব ক্রেডিট হিসেবে নতুন করে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সেই সঙ্গে সামরিক খাতের কেনাকাটায় আরও ৫০০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষায়, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের এক সোনালি অধ্যায় শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের এই নবযাত্রায় উন্নত হবে পুরো দক্ষিণ এশিয়া। জানা যায়, সফরের দ্বিতীয় দিনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি চলে আসেন হায়দরাবাদ হাউসে।

[caption id="attachment_30851" align="aligncenter" width="515"]hasina_modi শেখ হাসিনা-নরেন্দ্র মোদি[/caption]

দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে কথা বলেন কিছুক্ষণ। এরপর শুরু হয় আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক। বৈঠক শেষেই শুরু হয় সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর। এর মধ্যে ‘সামরিক সহযোগিতা রূপরেখা’বিষয়ক সমঝোতা স্মারকে সই দেন ভারতের প্রতিরক্ষা সচিব ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা ও ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি’-এর মধ্যে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক সমঝেতা স্মারকেও তারা স্বাক্ষর করেন। ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার’বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারতের মহাকাশ বিভাগের সচিব ও বাংলাদেশের বিটিআরসি চেয়ারম্যান। নিউক্লিয়ার এনার্জির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে চুক্তিতে সই দিয়েছেন ভারতের পারমাণবিক শক্তি বিভাগের সচিব অ্যাটমিক এনার্জি সেক্রেটারি ও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। পারমাণবিক নিরাপত্তা ও ক্ষতিকর রশ্মি প্রতিরোধে ভারতের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড ও বাংলাদেশের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কর্তৃপক্ষের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের ডিপার্টà¦