শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানের প্রথম জুমা, আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায় অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আজকের স্বর্ণের দাম: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

আরবলীগ সম্মেলনে আরব নেতাদের ঘুম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arab_lig

গত ২৯ মার্চ জর্ডানের ‘আল বাহরুল মাইয়েত’ শহরে অনুষ্ঠিত হয়েছে আরবলীগের ২৮ তম বার্ষিক সম্মেলন। লীগের সদস্যভুক্ত ২২ টি দেশের সরকারপ্রধানরা এতে অংশ নেন।

প্রতিষ্ঠার পর থেকেই প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও পদক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের অযোগ্যতা ও দুর্বলতার নানা উপসর্গ।

গত সম্মেলন নিয়ে সংবাদ ও যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল দুবাই ও লেবাননের প্রেসিডেন্টের পড়ে যাওয়া ও সম্মেলন চলাকালীন বিভিন্নজনের ঘুম!

ফেসবুকে একজনের মন্তব্য এমন ছিল- ‘মৃত শহরের (আল বাহরুল মাইয়েত) মৃত সম্মেলনে আরব নেতাদের অর্ধমৃত অবস্থা! এদের থেকে মুসলিম উম্মাহর জন্য কিইবা আশা করা যায়..?’

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানেই বিষয়টি এখন হটটপিকে পরিণত হয়েছে। কেউ কেউ উপহাস করে বলছেন, সারা বিশ্বের মুসলিমরা যেখানে নির্যাতিত সে ইস্যুতে সমাবেশ ডেকে তারা নাক ডেকে ঘুমাচ্ছেন।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর অধিকাংশই তাদের ঘুমের ছবি দিয়ে নিউজ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ