বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতের সঙ্গে সুসম্পর্কের রেখেই পাওনা আদায় করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'ভারতের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে পাওনা আদায় করতে হবে'আওয়ার ইসলাম: আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ভারতের সঙ্গে বৈরিতা না করে সুসম্পর্কের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা আদায় করতে হবে।'
তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো 'বনবিলাস' উদ্বোধন শেষে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে তাদের কাছ থেকে প্রতিবেশী হিসেবে আমাদের যে পাওনা তা আমরা দাবি করতে পারি না। আমরা মনে করি সুসম্পর্ক বজায় রেখে আমাদের পাওনা আমাদের বুঝে নিতে হবে।'
'ভারতের সঙ্গে যুদ্ধ করে, বৈরিতা করে ন্যায্য কিছু পাব না' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, যে কারণে ৪১ বছরের সীমান্ত চুক্তি হয়েছে, সিট মহল বিনিময় হয়েছে। আশা করছি, তিস্তাসহ অভিন্ন নদীর হিস্যা বুঝে নেওয়া সময়ের ব্যাপার।'
এসময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার চীফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, প্রকল্প পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দীন আহমদ, সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর সবুর, তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হক, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে নাহিন রেজা উপস্থিত ছিলেন।
এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ