মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

একমাসে ইয়েমেনে ৭০ বার হামলার নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yemen দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, গত একমাসে ইয়েমেনে ৭০ বার হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর পরই বিমান হামলার নির্দেশ দেন।

গত ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুন হামলা চালানো হয়েছে ক্ষমতায় বসার অল্প কিছুদিনের মধ্যেই।

চলতি সপ্তাহে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে মোট বিশ বার বিমান হামলা চালানো হয়েছে। আর এই হামলাগুলোর মধ্যে এক হামলায় ইয়েমেনে ৩০ জনের অধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, “ইয়েমেনে আলকায়েদাকে লক্ষ্য করে আমরা হামলা চালাচ্ছি। সন্ত্রাসী সংগঠনটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশের স্বার্থ বিবেচনায় এই হামলা চালানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে আমরা আলকায়েদা সেনাদের নিষ্ক্রিয় করতে ৭০ বার বিমান হামলা চালিয়েছি।”

বিশেষজ্ঞরা বলছেন, গত এক মাসে যতবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, গোটা ২০১৬ সালেও অতবার বিমান হামলা চালানো হয়নি। বিশেষ করে ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ