শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত’ : মদিনার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Dr-Abdulসোহরাওয়ার্দীতে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম বলেছেন, ‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জর্ডানে হাফেজা লিমার সাফল্য

মসজিদুন নববীর ইমাম আরো বলেছেন, ‘এই মহাসম্মেলনে ইসলামের প্রকৃত চিত্র ফুঠে এসেছে। এটি সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের যে আপ্যায়ন করেছেন, এতে আমরা সন্তুষ্ট।’

ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম বলেন, ‘আমরা পৃথিবীর যে কোনো এলাকার হই না কেন, আমাদের বড় পরিচয় হলো মুসলমান। কোনো দেশ বা সীমানা আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক আপন ভাইয়ের মতো। আল্লাহ আমাদের মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে রয়েছেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম।

আরএফ

ইফার সমাবেশ ৩টায়; সারাদেশ থেকে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ