বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মদিনার বিশিষ্ট দানবীর নায়েল কুর্দীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনার বিশিষ্ট দানবীর শেখ নায়েল কুর্দীর ইন্তেকাল, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ বিভিন্ন ব্যক্তির শোক প্রকাশ

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শেখ নায়েল সোলাইমান আলী কুর্দী গত শুক্রবার রাত ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ যোহর মসজিদে নববীতে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৮ ছেলে, ৪ মেয়ে রেখে ও ২ স্ত্রী রেখে গেছেন। তিনি রয়েল হজ্জ কমিশন রাজকীয় সৌদি আরবের সদস্য ও মসজিদে নববী পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

তার মাতা মরহুমা ফাতিমা খাতুন ছিলেন বাংলাদেশের গাজীপুর জেলার গাজী পরিবারের এক সম্ভ্রান্ত কন্যা। তার পিতা সোলাইমান আলী কুর্দী ছিলেন মসজিদে নববীর সম্মানিত মোয়াজ্জিন।

শেখ নায়েল সোলাইমান আলীর কুর্দী বাংলাদেশের বিভিন্ন এলাকায় শতাধিক মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন।

সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী’র শোক

বাংলাদেশের জন্য দরদি এ মানুষটির মৃত্যুতে নদওয়াতুল উলামা আল-আলামিয়্যাহ-এর চেয়ারম্যান সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী ও ইন্টারন্যাশনাল স্কুল মদীনা-র সিনিয়র শিক্ষক সারওয়ার হোসেন মাদানী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রূহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুমা মসজিদে আওয়াবীন, মাসজিদে তাক্বওয়াসহ মদীনার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসএস

মসজিদ কি স্থানান্তর করা যায়? ইসলাম কী বলে?

মক্কা-মদীনার খতীব আসছেন বুধবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ