বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মক্কা-মদীনার খতীব আসছেন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haramainআগামী কাল বুধবার ঢাকায় আসছেন মক্কা ও মদীনা মসজিদের খতীব। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন তারা।

জানা গেছে, তিন দিনের এই সফরে ঢাকা আসছেন মক্কা মসজিদুল হারাম এর খতিব শায়েখ ড. আব্দুল মুহসিন আল কাসিম এবং মদীনা মসজিদে নববীর খতিব শায়েখ ড. মোহাম্মদ বিন নাসের আল খুজাইম। সফরে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ২জন কর্মকর্তা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ ৭ সদস্য বিশিষ্ট একটি সৌদি প্রতিনিধি দলও থাকছে।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানান, সৌদি এয়ারলাইন্সের এসভি৮০২ ফ্লাইটে মঙ্গলবার দিবাগত রাতে তারা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশ সময় বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের আবতরণের কথা রয়েছে।  আগামী ৭ এপ্রিল তাদের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র আরো জানায়, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৬ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আলেম-ওলামা সম্মেলনের। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরআর

ঢাকায় আসছেন মক্কা ও মদিনার দুই খতিব

Rokomari


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ