বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘বন্দে মাতরম’ না গাওয়ায় সদস্যপদ যাচ্ছে সাত মুসলিম কাউন্সিলরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরাঠের পৌরসভার মেয়র বিজেপি নেতা হরিকান্ত অহলুওয়ালিয়া বলেছেন, যারা ‘বন্দে মাতরম’ গানের বিরোধিতা করবেন, অধিবেশন কক্ষে তাদের কোনো জায়গা নেই।

ছেড়ে কথা বলছেন না মুসলিম কাউন্সিলররাও। তারাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘বন্দে মাতরম’ বয়কট চলবে। তাদের কথায়, শরীয়তের আইন অনুযায়ী আমরা ‘বন্দে মাতরম’ গাইতে পারি না। দরকার হলে আদালতে যাব।

এই হুশিয়ারিকে অবশ্য পাত্তা দিচ্ছেন না হরিকান্ত। তিনি বলেন, ‘মঙ্গলবার বন্দে মাতরম গাওয়ার সময় ওই সাত সদস্য বেরিয়ে যান। পরে তারা আবার অধিবেশন কক্ষে ফেরেন। কিন্তু আমি তাদের ঢুকতে দিইনি। এই ব্যাপারে প্রয়োজনে আমি জেলে যেতেও রাজি আছি।’