মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৮ জঙ্গির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Moniruj jamanআওয়ার ইসলাম : মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানের আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের  প্রধান মনিরুল ইসলাম অপারেশন হিটব্যাক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ভেতরে থাকা জঙ্গিদের মৃতদেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কত জঙ্গি ভেতরে ছিল সেটা নিশ্চিতভাবে না বলা গেলেও ৭ থেকে ৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে।
মনিরুল ব্রিফিং এ বলেন বুধবার বিকেলে সোয়াটের  অভিযানের আগে মাইকের সাহায্যে আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ জানায়। আশেপাশের মানুষ শুনেছেন। তারা ওই সময়টাতেই প্রচণ্ড বিস্ফোরন শুরু হয়। সর্বমোট ১২টি বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন তিনি।
সিটি প্রধান বলেন, নিহত ব্যক্তিরা নব্য জেএমবির সদস্য। এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজারে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে পুলিশ। রাতের বিরতি ও ভোরের বৈরী আবহাওয়ার কারণে নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ছেদ পড়েছিল। আবহাওয়ার বৈরী ভাব প্রশমিত হলে আজ নাসিরপুরের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু হয়।
-এআরকে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ