বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নাসিরপুরে অভিযান চূড়ান্ত পর্যায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nasirpurআওয়ার ইসলাম : মৌলভীবাজারের নাসিরপুরে চলমান জঙ্গি বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক বাহিনীর এক কর্মকর্তা।

 নাসিরপুরে অভিযান শেষেই পৌর এলাকার বড়হাটের জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সোয়াট বাহিনী নাসিরপুরে নতুন করে অভিযান শুরু করার পর ১২টার দিকে সেখানে গোলাগুলি এবং কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।

পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ওই বাড়ির কাছেই অবস্থান নিয়েছেন। সোয়াট সদস্যদের অভিযান শেষে তাদের কাজ ‍শুরু হবে। তার আগে ড্রোন পাঠিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বেলা ১১টার দিকে বড়হাটের অভিযানস্থলে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন,  নাসিরপুরের অভিযান সমাপ্ত হওয়ার পরেই বরহাটে অভিযান শুরু করা হবে।

“এখানে আমরা রেকি করলাম এবং অপারেশন পরিকল্পনা করা হচ্ছে। ওখানে শেষ করে এসেই আমরা এখানে অভিযান শুরু করব।”

ওই সময় মনিরুল বলেছিলেন, “নাসিরপুরের ভবনটি এখনো আমাদের দখলে নেওয়া সম্ভব হয়নি। সেই কাজটি অব্যাহত আছে। ভবনটি দখলে নেয়ার পরই আমরা বলতে পারব সেখানে কতজন ছিল বা কী অবস্থা ভেতরের।”

এদিকে বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে আরও একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে কাউন্টার পুলিশের টেররিজম ইউনিটের সদস্যরা।

তবে বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ভোটের পর সেখানে অভিযান হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ