বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কুমিল্লায় শান্তিপূর্ণ ভোটের পর চলছে ভোট গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kccআওয়ার ইসলাম : সারা দিনের বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। এখন চলছে ভোট গণনা।

আজ সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হয় ভোট গণনা।

ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে সারাদিন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দ্বিতীয় ভোট হলো বৃহস্পতিবার। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।

গত এক মেয়াদে কুমিল্লা সিটির মেয়রের দায়িত্ব পালন করে আসা মনিরুল হক সাক্কু এবারও মেয়র পদে বিএনপির প্রার্থী। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এবার আঞ্জুম সুলতানা সীমা, যার বাবা আফজল খান গতবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এছাড়া জাতীয় সমাজতান্তিক দল-জেএসডির শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদও কুমিল্লার মেয়র হওয়ার লড়াইয়ে আছেন।

এই সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। ১০৩টি ভোটকেন্দ্রের ৬২৮টি ভোটকক্ষে এবার ভোটগ্রহণ হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ