বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়েমেনে দুই বছরে হতাহত ৫০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

huthi-missailমধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিতে গত দুই বছরে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। দেশটির হুতি বিদ্রোহী অংশ এবং সৌদি জোট নেতৃত্বাধীন বাহিনীর মধ্যকার দীর্ঘ লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

দীর্ঘ লড়াইয়ের ফলে ইয়েমেনের অর্থনৈতিক অবস্থা একদিকে যেমন ভগ্নদশায় তেমনি মানবিক পরিস্থিতিও হুমকির মুখে। বিভিন্ন দাতব্য সংস্থা ত্রান সহায়তা নিয়ে দেশটির বিভিন্ন প্রান্তে পৌছাতে পারছে না বিবদমান পরিস্থিতির কারণে।

পরিসংখ্যান অনুসারে, গত দুই বছরে মোট ৫০ হাজার ২৩৭ জন ইয়েমেনি হতাহতের শিকার হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন সাত হাজার ৬৮৪ জন এবং আহত হয়েছেন ৪২ হাজার ৫৫৩ জন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। পাশাপাশি দুই মিলিয়ন ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছে বলেও জানিয়েছে গবেষণা সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।

সংস্থাটির মতে, দেশটির প্রায় ১৭ মিলিয়ন মানুষ পর্যাপ্ত পরিমানে খাবার এবং জীবন ধারনের অন্যান্য উপাদান পাচ্ছে না। এছাড়াও আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দেশটির ৭০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই সাড়ে চার মিলিয়ন মানুষের অবিলম্বে বাসস্থান এবং খাবার প্রয়োজন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ