শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

গরু জবাই করলে হাত-পা ভেঙে দেয়ার হুমকি: কসাইদের ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uttar_prodesh_meetভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে কসাইখনা বন্ধের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন গোশত ব্যবসায়ীরা। তাদের সঙ্গে মাছ ব্যবসায়ীরাও শামিল হয়েছেন। দু’দিন আগে থেকে অঘোষিতভাবে ধর্মঘট শুরু হলেও আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যজুড়ে ধর্মঘট পালন করা হচ্ছে।

লখনৌয়ের মিট মুর্গা ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি চৌধুরী ইকবাল কুরেশি বলেন, ২৫ মার্চ থেকে ধর্মঘটের ডাক দেয়া হলেও কিছু লোকের কাছে পুরনো গোশত ও মাছ মজুদ থাকায় সেগুলো বিক্রি করার পর সোমবার থেকে ধর্মঘট পালন করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ঘোষণাপত্রে অবৈধ কসাইখানা বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ সেখানে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে কসাইখানা বন্ধ হওয়া শুরু হয়েছে।

গোশত ব্যবসায়ী সমিতির নেতা ইকবাল কুরেশি বলেন, লক্ষনৌতে মোট লাইসেন্সের সংখ্যা ৬০৩। এরমধ্যে ৩৪০ টির লাইসেন্স নবায়ন করা হয়েছে। অন্যগুলো নবায়ন করা হয়নি। এসবের পাশাপাশি বিনা লাইসেন্সেও অনেক দোকান চলে। লখনৌ পৌরসভার পক্ষ থেকে প্রচুর সংখ্যায় এ ধরণের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। কিছু লোক জিজ্ঞাসাবাদ এবং পদক্ষেপের ভয়ে দোকান বন্ধ করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন অবৈধ কসাইখানার বিরুদ্ধেই পদক্ষেপ নেয়া হবে। রাজ্য সরকারের মুখপাত্র সিদ্ধার্থনাথ সিং বলেছেন, যাদের লাইসেন্স আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই।

কিন্তু অভিযোগ উঠেছে, যেকোনো কসাইখানা বন্ধ করে দিচ্ছে পুলিশ প্রশাসন। এমনকী মোষের গোশতের দোকানেও হামলা চালাচ্ছে বিজেপি-আরএসএস বাহিনী। একের পর এক পদক্ষেপে সেখানকার বিখ্যাত হোটেলগুলোতে গবাদিপশুর গোশতের কোনো পদ পাওয়া যাচ্ছে না।

এদিকে, কসাইখানা বন্ধ হওয়ায় এর সঙ্গে যুক্ত লাখো মানুষের রুটিরুজির সঙ্কট সৃষ্টি হয়েছে। কাজ হারিয়ে তাদের এখন কী উপায় হবে সেই বিষয়ে কোনো দিশানির্দেশ  নেই রাজ্য সরকারের। যদিও প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী মোদি থেকে যোগী সকলেই মুখে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সঙ্গে সবার উন্নয়ন)-এর বুলি আওড়ে যাচ্ছেন।

 উত্তর প্রদেশে কসাইখনা বন্ধের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালà