বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসরাইলের হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamas_netaঅধিকৃত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল। শুক্রবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বন্দুকধারীরা তাকে হত্যা করে।

৩৮ বছর বয়সী এ নেতার হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করা হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, হামাস এবং হামাসের সামরিক শাখা ফুকাহা হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং তার দোসরদের দায়ী করছে।

বিবৃতিতে আরো বলা হয় যে, ইহুদিবাদী ইসরাইল ভাল ভাবেই জানে যে ফিলিস্তিনি যোদ্ধাদের রক্ত বৃথা যাবে না। এ ছাড়া, এ হত্যার জবাব কী করে দিতে হবে তাও হামাসের জানা আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গাজায় হামাসের উপপ্রধান খলিল আল-হায়া বলেছেন, ফুকাহার মৃত্যুতে একমাত্র ইহুদিবাদী ইসরাইলই লাভবান হবে।

২০১১ সালে ইহুদিবাদী ইসরাইলের বন্দির বিনিময়ে যে এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছিল তাদের মধ্যে ফুকাহাও ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ